সুনামগঞ্জের বন্যার্তদের পুনর্বাসনের কাজ করছে নারায়ণগঞ্জের ইমাম আবু হানিফা রহ. ফাউন্ডেশন । বিগত ২০১৬ সালে মাদানীনগর সানারপাড় সিদ্দিরগঞ্জ নারায়নগঞ্জে এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা লাভ করে। দেশবরেণ্য ব্যক্তিত্ব মুফতী মুহাম্মদ নোমান কাসেমীর উদ্যোগে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাটি বর্তমানে আল-মারকাযুল হানাফী বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির ১ হাজার টিউবওয়েল স্থাপনের লক্ষ নিয়ে এ সংস্থার পথচলা। গত ৭ বছরে দুরারোগকালীন সময়ে সংস্থাটির পরিচালক ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্ধ অগ্রণী ভূমিকা পালন করে মানুষের সেবা করে যাচ্ছে। সংস্থাটি করোনাকালীন সময়ে মধ্য ও নি¤œবিত্ত পরিবারের পাশে দাড়ানোসহ বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের পাশে আছে।
এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগে স্মরণকালের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার ঘরে ঘরে জরুরী ত্রাণসামগ্রী, খাদ্য, ওষুধ, বিপদকালীন প্রয়োজনীয় ব্যবহার্য মোট ২১টি পদ একত্র করে তাহিরপুরের বিন্দাবন্ধ, বড়দল প্রভৃতি দুর্গম এলাকায় মানুষের হাতে পৌছে দিয়েছে। গত দুই মাসে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, ও দোয়ারাবাজার এলাকায় ৮২ জন অসহায় মানুষের পুনর্বাসনের ঘর প্রস্তুত করা হয়েছে। ঘরগুলোতে উন্নতমানের টিন, পিলার, বাশ, কাঠ, লোহা ইত্যাদি ত্রাণসামগ্রী ব্যবহৃত হয়েছে। প্রতিটি ঘরে ৪৫ হাজার থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে পুনর্বাসন কাজের পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা, টিন ও খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম স্বল্প পরিসরে চলমান আছে। প্রতিষ্ঠানের পরিচালক মুফতী মুহাম্মদ নোমান কাসেমীর ভাষ্যমতে সুনামগঞ্জে ১০০ ঘর নির্মাণের মধ্য দিয়ে বন্যা পরবর্তী দাতব্য কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে। উল্লেখ্য, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক, সহ-পরিচালকসহ সকল সদস্য ও সীমিত সংখ্যক শুভাকাঙ্কীদের ব্যক্তিগত আর্থিক অনুদানে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Leave a Reply