রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তার নামে হত্যা মামলাসহ ১৩ টি মামলা রয়েছে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হন পিয়ারুল। এসময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply