বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না : রাশেদ খাঁন এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যস্ততম রাজধানী ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে কঠোর ডিএনসিসি, কোন ছাড় নয় দখলদারদের

প্রয়াত বুলবুলের সুরে যৌতুক বিরোধী গানে কোনাল-রাফসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

সমাজের নানা অসঙ্গতি, অন্যায় ও মানবিক সংকট বারবার উঠে এসেছে গীতিকবি মাহবুবুল খালিদের গান-কবিতায়। নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে নিজের শিল্পচর্চার অন্যতম দায় হিসেবে দেখেন। তারই ধারাবাহিকতায় এবার তার গানে উঠে এসেছে যৌতুকের ভয়াবহতা, এর কারণে নারীর প্রতি সহিংসতা এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান।
যৌতুক’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল ও রাফসান। গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানের কথায় যৌতুককে ব্যাধি, যন্ত্রণা ও অভিশাপ হিসেবে তুলে ধরেছেন মাহবুবুল খালিদ। যৌতুকের লোভে নারীর ওপর নির্যাতন, অ্যাসিড-সন্ত্রাস এবং একটি সুখের সংসার কীভাবে দুঃসহ জীবনে পরিণত হয়, সেই চিত্র গানটিতে ফুটে উঠেছে। পাশাপাশি অন্যায় মেনে না নিয়ে প্রতিবাদ করার বার্তাও দিয়েছেন গীতিকার।
গানের একটি অংশে বলা হয়েছে, ‘যৌতুক ব্যাধি যৌতুক যন্ত্রণা/ যৌতুক অভিশাপ/ সইবো না আর যৌতুকের জ্বালা/ যৌতুক অপরাধ।’ অন্য অংশে ছেলে-মেয়ের মধ্যে ভেদাভেদ না করে তাদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গীতিকারের ভাষ্যে, শিক্ষা ও আত্মনির্ভরতা সামাজিক অন্যায় প্রতিরোধের শক্তি হয়ে উঠতে পারে।
গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেলে। একই নামে ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলা, বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ মাহবুবুল খালিদের সৃষ্টিভুবন। গণসংগীত থেকে লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ গান, দেশাত্মবোধক গান, প্রেম-বিরহ কিংবা আধ্যাত্মিক ভাবনা, বিভিন্ন ধারায় গান লিখেছেন তিনি।
সমাজের আলোচিত ও মর্মস্পর্শী বিভিন্ন ঘটনাও তার গানে জায়গা পেয়েছে। রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে তার লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানেও উঠে এসেছে প্রতিবাদ ও মানবিক বেদনা।
মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন ‘মাগুরার ফুল’। গানটিতে একটি শিশুর ওপর ঘটে যাওয়া নির্মমতার পাশাপাশি সমাজের অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা উঠে এসেছে। এ গানের জন্য বাইফা অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। সম্প্রতি তার লেখা ‘রামিসার বিচার’ শিরোনামের গানও প্রকাশিত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories