বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণা, তেলের দাম ১০৩ ডলার ছাড়ালো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে এই অবরোধের ঘোষণা দিয়েছেন।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম রোববার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প রোববার ঘোষণা করেন যে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজের প্রবেশ বা প্রস্থান আটকে দেবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড পরবর্তী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা শুধুমাত্র ইরানগামী ও ইরান থেকে আগত জাহাজগুলোকেই বাধা দেবে এবং অন্যান্য যান চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না। এর মাধ্যমে ট্রাম্পের পূর্ণ অবরোধ আরোপের হুমকি থেকে সরে আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।
এই অবরোধ সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হবে বলে জানা গেছে। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করলে তখন থেকেই তেলের দামে ব্যাপক ওঠানামা শুরু হয়। এই প্রণালি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি পথ।
ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলার ছাড়িয়ে যায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলে গত সপ্তাহে তা ৯২ ডলারের নিচে নেমে আসে।যদিও ইরান পূর্ব যাচাই-বাছাই ও অনুমোদনের শর্তে সীমিত সংখ্যক জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories