মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আগামী ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও সব পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় সর্বোচ্চ আদালত শুনানি পিছিয়ে এ দিন ধার্য করেন।
২০১৬ সালের ১৫ জুন এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বিচারপতি ওবায়দুল হাসান এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ১১ জন আসামিকে খালাস দেন। একই রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং নিম্ন আদালতের দেয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল থাকে।
এর আগে ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ জনকে খালাস দেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় সন্ত্রাসীরা আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। পরদিন এ ঘটনায় তার ভাই টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories