বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার

সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। তবে পরীক্ষার প্রথম দিনেই ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতঘড়ি ও পরীক্ষার বোর্ড নিতে না দেওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
অনেক কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাতঘড়ি এবং সাধারণ বোর্ড রেখে দিতে বাধ্য করা হয়। অভিভাবকদের অভিযোগ, শিক্ষা বোর্ড বা কেন্দ্র কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা আগে থেকে স্পষ্ট করেনি। বিশেষ করে অমসৃণ বেঞ্চে বোর্ড ছাড়া লিখতে এবং কেন্দ্রে পর্যাপ্ত দেয়ালঘড়ি না থাকায় সময় মেলাতে শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান তারা।
অন্যদিকে, দেশজুড়ে চলমান তাপদাহের মধ্যে লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। বিশেষ করে ঢাকা শহরের আবাসিক এলাকাগুলোতে পরীক্ষার সময় এবং রাতে প্রস্তুতির সময় যেন কোনোভাবেই বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সে বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories