মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গ্যালারির বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ হামজা চৌধুরি, প্রতিবাদ করায় পেলেন কার্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার

ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরি। মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি। পরে সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রেফারির কাছ থেকে হলুদ কার্ডও দেখতে হয় এই মিডফিল্ডারকে।
শনিবার (১৮ এপ্রিল) ফ্র্যাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে পোর্টসমাউথের মুখোমুখি হয় লেস্টার সিটি। ম্যাচে শুরু থেকেই খেলেন হামজা চৌধুরি, যিনি চোট কাটিয়ে দলে ফিরেছিলেন। তবে দলগতভাবে ভালো শুরু করতে পারেনি লেস্টার। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও ৬৩ মিনিটে ইবান বোয়াতের গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা।
ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি লেস্টার সিটি। ৭১ মিনিটে কোচ গ্যারি রোয়েট বদলি হিসেবে হামজাকে মাঠ থেকে তুলে নেন এবং তার জায়গায় জর্ডান জেমসকে নামান। ঠিক এই সময়েই ঘটে বিতর্কিত ঘটনা।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় হামজা গ্যালারির কিছু দর্শকের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন। বিষয়টি নজরে এলে তিনি ডাগআউটের দিকে যাওয়ার আগে গ্যালারির দিকে তাকিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান এবং উত্তেজিত ভঙ্গিতে প্রতিবাদ করেন।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে রেফারি মাঠে এসে হস্তক্ষেপ করেন। তবে দর্শকদের আচরণকে বিবেচনায় না নিয়ে, বরং হামজার প্রতিক্রিয়াকেই শাস্তিযোগ্য আচরণ হিসেবে গণ্য করে তাকে হলুদ কার্ড দেখান তিনি। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এই বাংলাদেশি তারকা, যিনি ডাগআউটে গিয়ে স্টাফদের একজনকে ধাক্কা দেন বলে জানা যায়।
ঘটনার পর মাঠের ভেতরের উত্তেজনা আরও বেড়ে যায়, তবে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। পোর্টসমাউথ শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই পরাজয়ের ফলে চাপে পড়ে গেছে লেস্টার সিটি। ৪৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট, এবং টেবিলের ২৩তম স্থানে রয়েছে দলটি। লিগে এখনো তিনটি ম্যাচ বাকি থাকলেও অবনমন এড়াতে হলে প্রতিটি ম্যাচেই জয় প্রয়োজন তাদের, পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
পরবর্তী ম্যাচে হাল সিটির বিপক্ষে হারলে সেদিনই লেস্টারের অবনমন নিশ্চিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories