শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

টঙ্গীতে মাদক কারবারীদের কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার

টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে গুরুতর আহত হয়েছে টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল। রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় এ ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যায় পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি করে। টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় কর্মরত কনস্টেবল রাহাত ঘোরাঘুরি করছিলেন। মাদক ব্যবসায়ীরা তাকে দেখে তার ওপর আক্রমণ করে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তারা আরো জানান, টঙ্গীর বিভিন্ন এলাকায় পুলিশ দলবেঁধে সাদা পোশাকে সিএনজি যােগে অভিযান করে এবং মানুষের দেহ তল্লাশি করে। বেআইনি কিছু না পেলে পুলিশ মানুষের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল এসব নিয়ে যায়। ফলে ছিনতাইকারী ও মাদকাসক্তদের মতো প্রতারণার কাজে ব্যবহৃত সাদা পোশাকের কিছু চিহ্নিত পুলিশও আতঙ্কের কারণ। জানা গেছে, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও তিনি টঙ্গী পশ্চিম থানায় বেশি যাতায়াত করতেন। তার মতো আরো অনেক পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি মাদক কারবারিরাও তার প্রতি ক্ষিপ্ত ছিল। এ ক্ষোভ থেকে কনস্টেবল রাহাতের ওপর আক্রমণ হয়ে থাকতে পারেলে স্থানীয়দের ধারণা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories