শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

ইরানের আইনপ্রণেতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয়। এতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সংলাপের ভবিষ্যৎ নিয়ে ফের নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি সানি স্থানীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেয়া এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত দাবি’ করছে এবং নিজেদের অভ্যন্তরীণ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গোপন এজেন্ডা বের করছে। খবর আল জাজিরার।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক মার্কিন আগ্রাসন এবং অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা বিবেচনায় পরবর্তী দফার আলোচনা, মনে হচ্ছে, আর এগোচ্ছে না।’ তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, তেহরান আপাতত ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহী নয়। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসই এই অনড় অবস্থানের পেছনে প্রধান কারণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories