শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার

ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা নিয়ে কড়া ভাষায় অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র শিগগিরই এমন অঙ্গীকার ইরানের কাছ থেকে আদায় করবে।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বিষয়ে রেডিও উপস্থাপক জন ফ্রেডেরিকসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘এমনটি খুব দ্রুতই ঘটবে বলে আমি মনে করি।’ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামিক প্রজাতন্ত্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের জন্য একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ওয়াশিংটনের কাছ থেকে কোনো জব্দকৃত সম্পদ গ্রহণ না করেই তেহরান তার পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে প্রস্তুত। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বেশিরভাগ শর্তে ইতোমধ্যেই সম্মতি দিয়েছে ওয়াশিংটন বলেও উল্লেখ করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories