মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রিমিয়ার লিগে তারকাবহুল দল গঠন আবাহনীর, দেখে নিন স্কোয়াড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার

সবশেষ বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকার অনেক ক্লাব সরে দাঁড়ানোয় এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্যদ ভেঙে দেয়ার পর বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ডিপিএলের ২০২৫-২৬ মৌসুম।
গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি। শনিবার ও রোববার অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের দলবদল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত দলবদল চলবে।
এবারের ঢাকা লিগে অংশ নিবে মোট ১২টি দল। তারা হচ্ছে– আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।
আসন্ন আসরকে সামনে রেখে আগেভাগেই স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো। গেলবারের চ্যাম্পিয়ন দল আবাহনীর প্রধান কোচ হিসেবে এবারো থাকছেন হান্নান সরকার। দলটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছে। দলটিতে থাকছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসানরা।
একনজরে আবাহনীর স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জিশান আলম, এসএম মেহেরব হোসেন আহিন, রাকিবুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, সাব্বির রহমান রুম্মন, সাব্বির হোসেন, অনিক সরকার, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানতদ্দৌলা বর্ষণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories