মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

পিএসএল নিলামে সবচেয়ে দামি নাসিম, শীর্ষ পাঁচে কারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরের প্লেয়ার্স নিলামে চড়া দামে বিক্রি হয়েছেন সেদেশের ক্রিকেটাররাই। সবচেয়ে বেশি দাম উঠেছে পাকিস্তানি পেসার নাসিম শাহর। তথ্য জিও সুপারের।
সবচেয়ে বড় চমক দেখিয়ে রাওয়ালপিন্ডি পেসার নাসিম শাহকে ৮ কোটি ৬৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডও দাম দিয়ে খেলোয়াড় কেনায় খুব বেশি পিছিয়ে ছিল না। তারা অলরাউন্ডার ফাহিম আশরাফকে নিয়েছে ৮ কোটি ৫০ লাখ রুপিতে।
লাহোর কালান্দার্স ৭ কোটি ৯৫ লাখ রুপিতে ধরে রেখেছে ফখর জামানকে। চতুর্থ সর্বোচ্চ দাম পেয়েছেন হারিস রউফ। লাহোরই ধরে রেখেছে তাকে। পাকিস্তানের গতিময় এই পেসারকে ৭ কোটি ৬০ লাখ রুপি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কোয়েটা গ্ল্যাডিয়েটরস তরুণ ব্যাটার খাজা মোহাম্মদ নাফায়ের ওপর আস্থা রেখে তাকে দলে নিয়েছে ৬ কোটি ৫০ লাখ রুপিতে।
এছাড়া অন্য বড় চুক্তির মধ্যে- করাচি কিংস সালমান আলি আগাকে দলে ভিড়িয়েছে ৫ কোটি ৮৫ লাখ রুপিতে। রাওয়ালপিন্ডি আরও শক্তি বাড়াতে মোহাম্মদ আমিরকে নিয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপিতে। ইসলামাবাদ ইউনাইটেড মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে নিয়েছে ৪ কোটি ১০ লাখ রুপিতে। লাহোর কালান্দার্স উসামা মিরকে দলে ভিড়িয়েছে ৩ কোটি ৫০ লাখ রুপিতে। করাচি কিংস আজম খানকে নিয়েছে ৩ কোটি ২৫ লাখ রুপিতে। সাহিবজাদা ফারহান ৫ কোটি ৭০ লাখ রুপিতে যোগ দিয়েছেন সিয়ালকোট স্ট্যালিয়নজে।
২ থেকে ৩ কোটি রুপির মধ্যে চুক্তি পাওয়া পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন উবায়েদ শাহ ও খুররম শাহজাদ (প্রতিজন ২ কোটি ৭০ লাখ), মির হামজা ও আসিফ আফ্রিদি (প্রতিজন ২ কোটি ৪০ লাখ), মোহাম্মদ হারিস (২ কোটি ২০ লাখ), ইমাদ ওয়াসিম (২ কোটি ২০ লাখ), মোহাম্মদ আলি (২ কোটি ১৫ লাখ), মুহাম্মদ ইরফান খান (২ কোটি ৯০ লাখ) এবং জাহানদাদ খান (২ কোটি ৫০ লাখ)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories