মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

“ভালোবাসি বলেই বলছি”

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার

তোমাদের ভালোবাসি বলেই
মনের গভীরে বেঁধে রেখেছি
পাওয়া না পাওয়ার
একটুকরো ভালোবাসা আর

অজশ্র স্বপ্ন ।
তোমাদের ভালোবাসি বলেই
পায়ে হেঁটে কিংবা রিকশায় চড়ে
শহর থেকে ছুটে আসি গ্রামে
আবার গ্রাম থেকে ছুটে চলি
শহরের অলি গলিতে ।
তোমাদের ভালোবাসি বলেই
হাতে থাকা নীরব নি:স্তব্দ
এক টুকরো কাগজের বুকে
ধাঁরালো সরু কলমের খোঁচায়
সৃস্টি হয় আমার কবিতা ।
তোমাদের ভালোবাসি বলেই
রাত জাগা ডাহুক কিংবা
ঝিঝি পোকার মতো
চোখের পাতা মেলে
কেঁটে যায় জীবনের মূল্যবান সময় ।
তোমাদের ভালোবাসি বলেই
দু-হাতের আঙ্গুলগুলো
ডিজিটাল কম্পিউটার আর
কিবোর্ডে যুক্ত র্বণমালার সাথে
অভিরাম লড়াই করে দিনরাত ।
তোমাদের ভালোবাসি বলেই
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
আজো গল্প, কবিতা বা ছড়ায়
নির্বিগ্নে তুলে আনতে পারি
তোমাদের জীবনকর্ম ।
যেদিন তোমাদের প্রতি আমার
অমিমাংষিত ভালোবাসা ফুরিয়ে যাবে-
সেদিন আমিও হারিয়ে যাবো
নিরবে নির্ভৃতে দুর-অজানায়
ইশ্বরের আপন ঠিকানায় ।
সেদিন আমাকে খুঁজতে যেওনা তোমরা,
বরং আমার একটুকরো ভালোবাসা-
যত্ন করে রেখে দিও
তোমাদের সুবিশাল হৃদয় গহ্বীনে,
নতুবা বিলীন করে দিও আপন মহিমায় ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories