শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে শরিফুল ইসলাম খানকে আহবায়ক করে মিডিয়া সেল গঠন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা–১৭ (১৯০ নং) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল, সংগঠিত ও জনবান্ধব করতে ‘জাতীয়তাবাদী মিডিয়া সেল’ এর উদ্যোগে ১৯ সদস্যবিশিষ্ট একটি ‘অনলাইন মিডিয়া সেল’ কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনএর সভাপতি ও দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খানকে আহ্বায়ক করে ঢাকা–১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় এই বিশেষ সেল গঠন করা হয়।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের ঢাকা ১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালামের এই কমিটি এই কমিটি অনুমোদন করেন। কমিটির বাকি সদস্যরা একই প্ল্যাটফর্মে সমন্বিতভাবে কাজ করে তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও বার্তা দ্রুত ও কার্যকরভাবে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

এছাড়া আজ দুপুরে উক্ত ‘অনলাইন মিডিয়া সেল’ এর প্রথম সভায় রাসিদুল হাসান বুলবুলকে যুগ্ম আহ্বায়ক ও মোস্তফা রফিকুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়।

সভায় দীর্ঘ আলোচনার ভিত্তিতে বেশ কিছু জরুরী কার্যক্রম বাস্তবায়নের সিদ্বান্ত গ্রহণ করা হয়। এবং আগামী ৬ জানুয়ারি রাজধানীর মহাখালীর সেনা কল্যাণ টাওয়ারের তৃতীয় তলায় উক্ত মিডিয়া সেলের উদ্যোগে এক মত বিনিময় সব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মো. শরিফুল ইসলাম খান জানান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনলাইন মিডিয়া বর্তমানে একটি অগ্রণী শক্তি হিসেবে ভূমিকা রাখছে। সেই বাস্তবতাকে বিবেচনায় রেখে ঢাকা–১৭ আসনে গঠিত এই ‘অনলাইন মিডিয়া সেল’ সময়ের দাবির প্রতিফলন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও পরিকল্পিত গুজবের মাধ্যমে জনমত প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ অবস্থায় একটি সুসংগঠিত ও শক্তিশালী অনলাইন মিডিয়া কাঠামো অপরিহার্য। নবগঠিত অনলাইন মিডিয়া সেল ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য, তথ্য ও জনআকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কেবল একটি সংসদীয় আসনের প্রতিযোগিতা নয়; এটি জনগণের ন্যায্য অধিকার, রাজনৈতিক জবাবদিহিতা এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনলাইন মিডিয়া সেল মাঠপর্যায়ের আন্দোলন ও গণসংযোগের ডিজিটাল প্রতিফলন ঘটিয়ে জনগণের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories