শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী এম মুঞ্জুরুল করিম রনির ব্যাপক গণসংযোগ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি মঙ্গলবার ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পালন করেন।
এম মুঞ্জুরুল করিম রনিকে কেন্দ্র করে সংগঠিত এই গণসংযোগে অংশ নেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমীক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারসহ গাজীপুর মহানগর জিয়া পরিষদের নেতা-কর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা ও কর্মীরা।
রনির নেতৃত্বে গাজীপুর-২ আসনের সাতাইশ, তিলার গাতি, মুনাফা, ভাদাম, বড় দেওরা এবং নিউ ক্লোন স্কুল টঙ্গী, এরশাদ নগর, নোয়াগাও, টিএন্ডটি মরকুনসহ বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ঘোষিত গণমানুষের ৩১ দফা উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। গণসংযোগকালে এম মুঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, গাজীপুর-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত।
শিল্পনগরী গাজীপুরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত। গণসংযোগে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি ও রনির নির্বাচনী বিষয়ক কমিটির অন্যতম সমন্বয়ক এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রবাসক বশির উদ্দিন, গাজীপুর সদর মেট্রো জিয়া পরিষদের আহ্বায়ক মাহবুব আলম, পশ্চিম থানা জিয়া পরিষদের সহ-সভাপতি ও গাজীপুর মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস মিয়া, যুবদল নেতা ফরহাজ বিন প্রবাল, বিএনপি নেতা আসাদুজ্জামান নূরসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এই সময় এলাকাবাসীর মধ্যে গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতারা জানান, আগামী দিনগুলোতে গাজীপুর-২ আসনের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় এই প্রচারণা ধারাবাহিকভাবে জোরদার করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories