মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ভারত ম্যাচের আগে বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে নতুন করে বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। অসুস্থতা কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা ভারতের ব্যাটার অভিষেক শর্মাকে দক্ষ ব্যাটার হিসেবে স্বীকৃতিই দিতে চাননি তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন আমিরের মন্তব্যে যোগ হয়েছে বাড়তি উত্তাপ। প্রতিবেদন টাইমস অব ইন্ডিয়ার।
একটি পাকিস্তানি টিভি শো’তে আমির বলেন, ‘আমি যতটুকু দেখেছি, সঠিকভাবে বললে সে কেবলই একজন স্লগার। আমার মনে হয় না সে খুব দক্ষ ব্যাটার। সে শুধু চায় বল একটি নির্দিষ্ট জায়গায় আসুক এবং সেভাবেই মারতে চায়। বল যদি সামান্য সুইংও করে, তখন সে কীভাবে সামলায়; তা না দেখা পর্যন্ত তাকে পূর্ণাঙ্গ ব্যাটার বলব না।
তিনি আরও পরামর্শ দেন, পাকিস্তানি বোলারদের উচিত অভিষেককে শর্ট-পিচ বা বডিলাইন বোলিং এবং স্লোয়ার ডেলিভারিতে চাপে রাখা। আমিরের দাবি, অভিষেকের ধৈর্য ও কৌশল সীমিত।
এদিকে, গুরুতর পেটের সংক্রমণে ভুগে হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন সুস্থতার পথে। অসুস্থতার কারণে তার ওজনও কমে গিয়েছিল। তবে সতীর্থ স্পিনার বরুণ চক্রবর্তী তার ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন।
বরুণ বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি, সে ভালো আছে। আজও কিছুটা অনুশীলন করেছে। সে বলেছে, সে ফেরার পথে আছে।’ অভিষেক দলের সঙ্গে ইতোমধ্যে কলম্বোতে পৌঁছেছেন এবং চূড়ান্ত ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাকে।
এদিকে ভারত টুর্নামেন্টেও দারুণ সূচনা করেছে। যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে টানা দুই জয় পেয়েছে তারা। রোববার পাকিস্তানকে হারাতে পারলে ‘মেন ইন ব্লু’ নিশ্চিত করবে সুপার এইটে জায়গা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories