বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘সরকার নয়, বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ক্রিকেটার ও বিসিবির ছিল’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার
?????????????????????????????????????????????????

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছিল, সরকারের নয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই দাবি করেন তিনি।
যদিও গত ২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি সরকারেরই ছিল। ক্রিকবাজের তথ্য, তখন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেই বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন, তিনি (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সরকারের সিদ্ধান্তের ব্যাপারে খেলোয়াড়দের জানিয়েছিলেন।
২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, ‘মিটিংয়ের উদ্দেশ্য ছিল শুধুমাত্র খেলোয়াড়দের জানানো, কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রেক্ষাপট দেয়া। আমি মনে করি তারা বুঝেছে। এইটাই ছিল মূল উদ্দেশ্য, আর কিছু নয়।’
তিনি আরো বলেছিলেন, ‘আমরা আইসিসি থেকে যথাযথ বিচার পাইনি। বিশ্বকাপে খেলব কি না, তা একেবারে সরকারের সিদ্ধান্ত।
তবে মঙ্গলবার আসিফ নজরুল বলেন, ‘বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি সরকার নেয়নি, এটি বিসিবি এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত ছিল। তারা দেশের ক্রিকেট, মানুষের নিরাপত্তা এবং জাতীয় সম্মান রক্ষার জন্য ত্যাগ স্বীকার করেছে।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আইসিসি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমরা সন্তুষ্ট, তারা সহযোগিতার জন্য প্রস্তুত এবং বাংলাদেশের জন্য ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। এটি একটি অসাধারণ সাফল্য। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories