সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মাদুরোকে আটকের অভিযানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের তথ্য সামনে এসেছে। প্রভাবশালী এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চাঞ্চল্যকর ওই অভিযানে অ্যানথ্রোপিকের এআই মডেল ‘ক্লদ’ ব্যবহার করেছিল মার্কিন সামরিক বাহিনী। যদিও কীভাবে তা প্রয়োগ বা ব্যবহার করা হয়, সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে অ্যানথ্রোপিকের এআই মডেল ‘ক্লদ’ ব্যবহার করেছে বলে শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর ঠিকাদার প্রতিষ্ঠান পালান্টির টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ক্লদ ব্যবহার করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের পর অ্যানথ্রোপিকের এক কর্মী পালান্টির টেকনোলজিসের একজন কর্মকর্তার কাছে ওই অভিযানে ক্লদ কীভাবে ব্যবহার করা হয়েছে তা জানতে চান।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোপন অভিযানে অ্যানথ্রোপিকই প্রথম পরিচিত এআই ডেভেলপার, যার প্রযুক্তি ব্যবহারের তথ্য প্রকাশ্যে এসেছে। তবে পিডিএফ বিশ্লেষণ থেকে স্বয়ংক্রিয় ড্রোন পরিচালনায় দিকনির্দেশনা দেয়ার মতো সক্ষমতা থাকা এই টুলটি অভিযানে ঠিক কীভাবে কাজে লাগানো হয়েছে, তা স্পষ্ট নয়
এদিকে মাদুরোকে ধরার ওই অভিযানে ক্লদ ব্যবহৃত হয়েছিল কি না এ বিষয়ে মন্তব্য করতে অ্যানথ্রোপিকের এক মুখপাত্র অস্বীকৃতি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই মুখপাত্র সংবাদপত্রটিকে বলেন, ‘বেসরকারি খাত হোক বা সরকারি— ক্লদের যেকোনও ব্যবহার আমাদের ইউজেজ পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর ক্লদ কীভাবে ব্যবহৃত হতে পারবে তা সেখানেই নির্ধারিত রয়েছে। নীতিমালা মানা নিশ্চিত করতে আমরা অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories