সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

তারেক রহমানকে অভিনন্দন জানালেন শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সংসদ নির্বাচনে বিএনপিকে জোরালো জয়ে নেতৃত্ব দেয়ায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
I extend my warmest felicitations to Mr. Tarique Rahman on leading the BNP to a resounding victory in the Parliamentary elections in Bangladesh. I also congratulate the people of Bangladesh on the successful conduct of the elections.
I look forward to working closely with the…
শেহবাজ শরিফ আরও বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি আগ্রহী। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে নির্বাচনে বিএনপির জয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এক্সে দেয়া ওই পোস্টে মোদি লেখেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ জয়ে নেতৃত্ব দেয়ায় তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।
মোদি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারত সমর্থন অব্যাহত রাখবে। একইসঙ্গে তিনি বলেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন তিনি।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সফলভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা এক বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতা তারেক রহমানকেও শুভেচ্ছা জানানো হয়েছে।
দূতাবাসের প্রকাশিত বার্তায় বলা হয়, সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ অভিনন্দনের দাবিদার। পাশাপাশি বিএনপি ও তারেক রহমানের ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানানো হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার যে অভিন্ন লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
নির্বাচন-পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার মধ্যে মার্কিন দূতাবাসের এই বার্তা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories