সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার

বাংলাদেশের চলমান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে ফলাফল প্রকাশের পর। এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নির্বাচন প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আর কিছু সময়ের অপেক্ষা করুন। এখনো নির্বাচন চলছে, কিছুক্ষণ পরে নির্বাচন শেষ হবে। আজ অথবা আগামীকাল নির্বাচনের ফলাফল সামনে এলে আমরা আমাদের বক্তব্য জানাবো।’
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে ভারতের কাছে কোনো আমন্ত্রণ আসেনি। তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমাদের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ আসেনি। আমরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাইনি।
ভারতের পক্ষ থেকে এই বক্তব্য আসার পর কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ফলাফল ঘোষণার পর নয়াদিল্লির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories