রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে শাপলাকলি মার্কায় ভোট দেয়ায় নোয়াখালীতে তিন সন্তানের জননীকে ধর্ষণ এবং সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কী কাজ করেছেন এতদিনে? সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোটকারচুপির অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমি বলেছিলাম আপনাদের এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান। উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টের অনেকে অংশ ছিল এবং প্রশাসনের অনেকে জড়িত ছিল। এটা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন।
বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘ড. ইউনুস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতা করেছেন, বাংলাদেশে এটা ইতিহাসে মনে রাখবে। আমরা বলেছিলাম, আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সেজদা দিয়েছেন। সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম। বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের ভিন্ন সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন, একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন।’
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের বোনদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতার জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories