মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

লিভারপুলের বিপক্ষে নাটকীয় জয়, আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল সিটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

শেষ সময়ে পাওয়া এক রুদ্ধশ্বাস পেনাল্টি গোল দেন আরলিং হল্যান্ড। মুহূর্তেই যেন চনমনে হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি শিবির। কারণ এই গোলেই লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পেল পেপ গার্দিওলার শিষ্যরা। তাতে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল সিটি।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে লিভারপুলকে প্রথমে এগিয়ে নিয়েছিলেন ডমিনিক সবোসলাই। তার নেয়া দুর্দান্ত এক ফ্রি-কিক জিয়ানলুইজি দোনারুম্মাকে পরাস্ত করে জালে জড়ায়। তবে ম্যাচের শেষ দিকে সেই নায়কই হয়ে ওঠেন হতভাগ্য। যোগ করা সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
৮৪তম মিনিটে হলান্ডের হেড করা বল থেকে বার্নার্দো সিলভা স্লাইড করে ভলিতে জালে পাঠান বল, সমতায় ফেরে সিটি। এরপর আলিসন বেকারের ফাউলে মাতেউস নুনেস মাটিতে পড়ে গেলে পেনাল্টি পায় সিটি। সেখান থেকেই অ্যানফিল্ডে নিজের প্রথম গোলটি করেন হলান্ড, নিশ্চিত হয় তিন পয়েন্ট।
শেষ দিকে রায়ান শেরকির একটি গোল বাতিল হয়। এ সময় ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে তারা সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর্সেনালের থেকে এখনো ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে লিভারপুল ষষ্ঠ স্থানেই রয়ে গেছে। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে তারা।
আগামী বুধবার সান্ডারল্যান্ডের বিপক্ষে কঠিন অ্যাওয়ে ম্যাচে নামবে লিভারপুল। সেই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে সবোসলাইকে পাবে না দলটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories