শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে তেল চায় পুলিশ, আইজিপিকে চিঠি গুলশানে চলছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করার আহবান কলম্বিয়ার হরমুজ খুললেও ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ চলবে: ট্রাম্প হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের রিমান্ডে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে ভরি কত বগুড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপারকে প্রত্যাহার প্রিমিয়ার লিগে তারকাবহুল দল গঠন আবাহনীর, দেখে নিন স্কোয়াড হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১৫

বিজয়ের শেষ সিনেমার এইচডি প্রিন্ট ফাঁস, জানা গেল মূল হোতার পরিচয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২ বার
বিজয়ের শেষ সিনেমার এইচডি প্রিন্ট ফাঁস, জানা গেল মূল হোতার পরিচয়

তামিল সিনেমার পরিচিত মুখ ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই বড় হোঁচট খেয়েছে। শুরুতেকিছু দৃশ্য ও গানের অংশ ফাঁসের পর এবার সিনেমার ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর তাতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এবার আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৯ জনকে আটক করা হয়েছে।
সাইবার ক্রাইম উইং জানিয়েছে, নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছবিটি সংগ্রহ ও অনলাইনে ছড়িয়ে দেয়ার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে, পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি ছবির কাজে যুক্ত ছিলেন। তিনি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ‘জন নায়গন’–এর রিলসে প্রবেশাধিকার পান এবং সেখান থেকে ফুটেজ চুরি করেন।
পরে সেই চুরি করা ডেটা থেকেই সিনেমাটির পূর্ণাঙ্গ সংস্করণ তৈরি করা হয় এবং সহ-অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হয়। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ একাধিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ছবিটির পাইরেটেড কপি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজিরের পর জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত ‘জন নায়গন’ শুরু থেকেই আলোচনায় ছিল। কারণ এটি ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা বিজয়ের শেষ চলচ্চিত্র হতে যাচ্ছে। এই সিনেমার মাধ্যমেই অভিনয়ের ক্যারিয়ারকে বিদায় জানিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করতে চান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories