শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে তেল চায় পুলিশ, আইজিপিকে চিঠি গুলশানে চলছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করার আহবান কলম্বিয়ার হরমুজ খুললেও ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ চলবে: ট্রাম্প হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের রিমান্ডে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে ভরি কত বগুড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপারকে প্রত্যাহার প্রিমিয়ার লিগে তারকাবহুল দল গঠন আবাহনীর, দেখে নিন স্কোয়াড হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১৫

হরমুজ খুললেও ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার
হরমুজ খুললেও ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। তবে হরমুজে ইরানের ওপর জারি করা একক নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘হরমুজ প্রণালি এখন ব্যবসা এবং জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সঙ্গে আমাদের যাবতীয় লেনদেন বা চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণমাত্রায় বহাল থাকবে।
তবে এই সমঝোতা প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্পের মতে, চুক্তির অধিকাংশ পয়েন্ট বা বিষয় ইতোমধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে। লেবাননে ১০ দিনের এই যুদ্ধবিরতি চলাকালীন সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories