শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন তেজস্বী-কর্ণ? মুখ খুললেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার

কিছু দিন আগেই বিয়ে সেরেছেন অভিনেত্রী কৃতিকা কামরা। তারপরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন আলোচিত সাবেক প্রেমিক কর্ণ কুন্দ্রা। যদিও প্রকাশ্যে কোনো দিন তারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে শোনা গিয়েছিল– কৃতিকার বিয়ের পরেই নাকি বর্তমান প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছেন কর্ণ কুন্দ্রা। ভক্ত-অনুরাগীদের নানা ধরনের বার্তার পরেই মুখ খুলতে বাধ্য হন তেজস্বী।
এসব জল্পনাই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। এখনই যে বিয়ের কোনো পরিকল্পনা করছেন না বলে জানিয়েছেন তিনি। তেজস্বী বলেন, আপনারা কোত্থেকে জানতে পারেন এসব কথা? আমাদের এখন বিয়ের কোনো পরিকল্পনা করার সময়ই নেই। দুজনেরই কাজের ব্যস্ততা রয়েছে। তাই এ মুহূর্তে আমরা নিজেদের ক্যারিয়ার গোছাতে চাই। বিয়ে নিয়ে ভাবছি না বলে জানান অভিনেত্রী।
যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন—যুগলে নাকি গোপনেই বিয়ে সেরে ফেলেছেন। কিছু দিন আগে এ খবরই ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরেছে নেটিজেনদের মাঝে। এক নেটিজেন লিখেছেন—জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আপনারা। অনেক শুভেচ্ছা। আরেক নেটিজেন লিখেছেন— জীবনের বিশেষ মুহূর্তগুলো তখনই প্রকাশ্যে আনবেন, যখন আর কারও ক্ষতি করার মতো জায়গা থাকবে না। খুব ভালো থাকবেন আপনারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories