শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৬ বার

নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করা বা অ্যাপটি পুনরায় ইনস্টল করার সময় অনেকেই চ্যাট ব্যাকআপ কিংবা রিস্টোর করতে গিয়ে সমস্যায় পড়েন। কখনও ব্যাকআপ মাঝপথে আটকে যায়, আবার কখনও পুরোনো বার্তা, ছবি বা ভিডিও ফিরে আসে না। তবে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলে অধিকাংশ ক্ষেত্রেই এ সমস্যা সমাধান করা সম্ভব।
ব্যাকআপ বা রিস্টোর আটকে গেলে প্রথমে ফোনটি রিস্টার্ট করুন। এরপর গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করে আবার সাইন ইন করুন। পাশাপাশি ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে পুনরায় চালু করুন অথবা অন্য কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক বা মোবাইল ডেটা ব্যবহার করে চেষ্টা করুন।
এ ছাড়া ফোনে পর্যাপ্ত স্টোরেজ ও ব্যাটারির চার্জ রয়েছে কি না, তা নিশ্চিত করুন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি সম্পূর্ণ বন্ধ করে আবার চালু করে ব্যাকআপ নেওয়ার চেষ্টা করুন। একই সঙ্গে Google Play Services সর্বশেষ সংস্করণে আপডেট করা আছে কি না, সেটিও যাচাই করে নিন।
ব্যাকআপ নেওয়ার সময় যদি “Your messages cannot be backed up” বা “This account already exists on your device” বার্তা দেখা যায়, তাহলে ফোনের Settings > Apps > WhatsApp > Permissions-এ গিয়ে প্রয়োজনীয় অনুমতি (বিশেষ করে ছবি ও ভিডিও সংক্রান্ত) চালু করুন। এরপর Google Account-এ গিয়ে Sync Now অপশনের মাধ্যমে অ্যাকাউন্টটি সিঙ্ক করুন।
এসব করার পরও যদি সমস্যা থেকে যায়, তাহলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে ফোনটি রিস্টার্ট করুন। এরপর Google Play Store থেকে অ্যাপটি নতুন করে ইনস্টল করুন।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি। একই ফোন নম্বরে নতুন ব্যাকআপ তৈরি হলে গুগল ড্রাইভে থাকা পুরোনো ব্যাকআপ প্রতিস্থাপিত হতে পারে। তাই নতুন ফোনে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ ম্যানুয়াল ব্যাকআপ নিয়ে রাখা উচিত।
বিশেষজ্ঞদের মতে, ধীরগতির ইন্টারনেট, পর্যাপ্ত স্টোরেজের অভাব বা ব্যাকআপ চলাকালে অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণেও রিস্টোরে সমস্যা হতে পারে। আবার ব্যাকআপ ১০০ শতাংশ সম্পন্ন দেখানোর পরও নোটিফিকেশন কিছু সময় থাকতে পারে। এ ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো, কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে মিডিয়া ফাইল আপলোড বা ডাউনলোড চলতে থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories