বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও গ্রেপ্তার-৩

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার

শিল্প নগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও চাঁদাদাবীর সংক্রান্ত মামলায় টঙ্গী পূর্ব থানা পুলিশ আরও ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর ব্যংকের মাঠ বস্তির মৃত কালু মিয়ার ছেলে আব্দুল কাদের (৪০), মরকুন পশ্চিম পাড়া এলাকার ফজল মিয়ার ছেলে আকাশ (২৬) ও একই এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আব্দুর রহমান উরফে রুবেল (৩৬)।
পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গী বিসিক এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সরেজমিন তদন্তের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের সহয়তায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে একই ঘটনায় আরও ১১জনকে গ্রেপ্তার করা হয়। চলমান অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories