রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় ৩ যুবক গ্রেপ্তার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২৫ বার

শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরের টঙ্গীতে আলোচিত ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৮), একই এলাকার ঈদগাহ রোডের মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল সজীব (৩৫) ও কেরানীর টেক এলাকার মৃত বাবুল খাঁর ছেলে রনি খাঁ (৩৯)।
পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গী শিল্প এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়া করে স্থানীয় কিছু নামধারী নেতাকর্মী। এ সময় একটি কারখানায় বিদেশী বায়ার উপস্থিত ছিলেন। মহড়ার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে প্রশাসনের দৃষ্টিগোছর হয়। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র মহড়ায় অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories