শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে তেল চায় পুলিশ, আইজিপিকে চিঠি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার

সারা দেশে ‘জ্বালানি সংকটে’ ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালনে গিয়ে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে তাদের জন্য সরকারি দায়িত্ব পালনের সুবিধার্থে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেয়া এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।
চিঠিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান পরিচালনা, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগকালীন সহায়তাসহ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জনসেবা দিয়ে আসছে পুলিশ। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিকাংশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন কিংবা রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে যেতে হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল সংগ্রহের জন্য পুলিশ সদস্যগণকে সাধারণ জনগণের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে পুলিশ সদস্যদের মূল্যবান কর্মঘণ্টার একটি বড় অংশ পাম্পে অপেক্ষমাণ অবস্থায় নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
এতে আরও বলা হয়, আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং দুর্ঘটনা বা দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি, জন-অসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়তে হচ্ছে পুলিশ সদস্যদের।
এই অবস্থায় জনস্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এতে বলা হয়, এমন ব্যবস্থা নিলে পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং জনগণও আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories