শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে ভরি কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। দুর্বল ডলার এবং ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দেয়ার পর মূল্যবান এই ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪৬ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৮৬৩ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।
জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ ধাতু কৌশলবিদ পিটার গ্রান্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণে বিনিয়োগকারীদের পূর্ণ আস্থা ফিরে আসতে এখনও অনেক পথ বাকি। তারা এখন সতর্ক অবস্থানে রয়েছেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর স্বর্ণের দাম কিছুটা কমে যায়। জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়, পাশাপাশি বাজারে সুদের হার হ্রাসের প্রত্যাশা কমে যায়। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮১ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। আর প্লাটিনামের দাম ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৫২ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৮৮ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories