শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

মোবাইল ইন্টারনেটের গতি বাড়ানোর সহজ উপায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার

বর্তমান যুগে মোবাইল ইন্টারনেট যেন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সকাল থেকে রাত পর্যন্ত হাতের ফোনে ইন্টারনেট না থাকলে কাজ করা কঠিন হয়ে পড়ে। তবে স্লো ইন্টারনেটের সমস্যায় অনেকেই ভোগেন। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গেলে, ইউটিউবে ভিডিও দেখার সময় বা ওয়েবসাইট খোলার সময়ে ইন্টারনেট ধীরগতির হয়ে যায়। তবে কিছু সহজ পদ্ধতি মেনে চললে মোবাইল নেটের স্পিড অনেকটা বাড়ানো সম্ভব।
মোবাইলের অ্যাপগুলো ব্যবহারের সঙ্গে সঙ্গে ক্যাশে ডেটা জমে যায়। অনেকেই দীর্ঘদিন অ্যাপ ব্যবহার করেও ক্যাশে ক্লিয়ার করেন না। এতে শুধু স্টোরেজে চাপ পড়ে না, বরং ইন্টারনেটের গতি কমে যায়। নিয়মিত ক্যাশে ডেটা মুছে দিলে এই সমস্যার সমাধান পাওয়া যায়।
যত বেশি অ্যাপ একসঙ্গে খোলা থাকবে, নেটওয়ার্কের ওপর চাপ ততই বাড়বে। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখলে ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার কমে যায় এবং স্পিড বাড়ে।
অনেকে ফোনে অ্যাপগুলো এমনভাবে সেট করে রাখেন যে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। যদিও সুবিধাজনক মনে হয়, তবে এটি ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার বাড়ায় এবং স্পিড কমিয়ে দেয়। তাই ম্যানুয়ালি অ্যাপ আপডেট করা বেশি কার্যকর।
অনেক সময় ‘অটো সিলেক্ট নেটওয়ার্ক’ অপশন চালু থাকলে মোবাইল স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বেছে নেয়, যা কানেকশনকে স্থির না রাখার কারণ হতে পারে। নিজের মোবাইল অপারেটর ম্যানুয়ালি বেছে নিলে ইন্টারনেট স্পিড অনেকটা বাড়ানো সম্ভব।
সব মিলিয়ে বলা যায়, এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললে ঘরে বসেই মোবাইল ইন্টারনেটের গতি অনেকটা বাড়ানো যায়। নতুন ফোন কেনা বা অপারেটর পরিবর্তনের আগে এই পদক্ষেপগুলো অনুসরণ করাই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের চাবিকাঠি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories