বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মনিরা শারমিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করা হলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি চাকরি থেকে অব্যাহতির পর তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি ছেড়ে তিন বছর অতিবাহিত না হলে কেউ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন না। এই বিধান বিবেচনায় নিয়েই মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
শুনানিতে উঠে আসে, মনিরা শারমিন পূর্বে সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেছেন। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করেন এবং পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হন। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেন। ফলে আইন অনুযায়ী প্রয়োজনীয় তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে মনিরা শারমিন বলেন, তার চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ হয়নি এটি সত্য হলেও সংশ্লিষ্ট আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। তিনি দাবি করেন, একজন দশম গ্রেডের কর্মকর্তা হিসেবে তার চাকরির ধরন ও অবস্থান বিবেচনায় এই বিধান ভিন্নভাবে দেখা উচিত। বিশেষ করে এটি একটি ব্যাংকের চাকরি হওয়ায় তিনি মনে করেন, আইনটির প্রয়োগ তার ক্ষেত্রে যুক্তিসঙ্গত হয়নি। এ কারণেই তিনি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
এর আগে বুধবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। কেবল মনিরা শারমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যা পরদিন বাতিলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
একই জোটের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও গ্রহণ করা হয়নি। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে জমা দেয়ায় রিটার্নিং কর্মকর্তা সেটি বাতিল করেন।
এদিকে সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুই দিনের বাছাই প্রক্রিয়ায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্রদের একটি জোট থেকে একজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া তিনজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করেন এবং বাকি দুজনের প্রার্থিতা বাতিল হয়।
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হওয়ায় জামায়াত জোটের জন্য নির্ধারিত ১৩টি আসনের মধ্যে কার্যত একটি কমে ১২টিতে নেমে এসেছে। তবে আপিলে তিনি প্রার্থিতা ফিরে না পেলে ওই আসনটি উন্মুক্ত হয়ে যাবে। সে ক্ষেত্রে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি জোটের দখলে অতিরিক্ত একটি আসন যেতে পারে, যা তাদের মোট আসন সংখ্যা ৩৭-এ উন্নীত করতে পারে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories