সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ১০ টায় এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে এনায়েতপুর সাবেক সোনালী ব্যাংক চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আঃ সালাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সালেহ আহমেদ জামিল, লিয়াকত হোসেন লাবু, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, সদস্য সচিব আহম্মেদ আলী, যুগ্ম আহ্বায়ক হযরত আলী ব্যাপারী, থানা কৃষকদলের সাবেক সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ, সাধারণ সম্পাদক মুক্তার হাসান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক রেজাউল সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক আরমান আলী খান এবং থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আঃ সালাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বিজয় আহম্মেদ, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লাহ সরকার, খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন গোলাফ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক সোরয়ার সরকার, আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের করা হয়।
Leave a Reply