মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

সেই দিনটি অবশেষে চলে এলো। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।
সবশেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের দুই দিন পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মেসি। এর এক মাসের বেশি সময় পর তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার প্রকাশ করেছেন তার সিদ্ধান্ত।
হাতে লেখা নোট পোস্ট করে বিদায় জানিয়ে ৩৯ বছর বয়সী মেসি লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পর, আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি..।
তিনি যোগ করেছেন, ‘এই সিদ্ধান্তটি আমার অন্তরে ভীষণ আঘাত করেছে এবং এখনও করছে। কিন্তু আমি বুঝতে পারছি যে, এটাই উপযুক্ত সময়। আমি শপথ করে বলছি, আমি সব সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি— শুধু গত কয়েক বছরের কথা বলছি না, যখন আমরা সবকিছু জিতেছি। বরং সব সময়ই এই জার্সির জন্য লড়েছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি— ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে।’
ক্যারিয়ারের শেষবেলায় থাকা মেসির মতে, আর্জেন্টিনাকে দেওয়ার কিছু বাকি নেই তার, ‘আর খুব বেশি কিছু বাকি নেই, জীবনের একেকটা অধ্যায় শেষ হয়ে আসছে। আর এই অধ্যায়টির সমাপ্তি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। জাতীয় দলের অংশ হওয়াকে আমি ভালোবেসেছি, ভালোবেসেছি এবং সারাজীবন ভালোবেসে যাব। আমি নিজেকে নিংড়ে দিয়েছি, আমার আর দেওয়ার মতো কিছুই নেই। তাছাড়া, অসাধারণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখন জাতীয় দলে থাকার যোগ্য।
কাতারের মাটিতে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা মিস করবেন, ‘বিগত ২০ বছরের সব ভালোবাসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। মাঠের ভেতর থেকে গ্যালারিতে আপনাদের গর্জন ও সমর্থন শোনা খুব মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে উঠব, বাইরে থেকেই সব সময় দলকে নিয়ে উল্লাস করব এবং সমর্থন দিয়ে যাব (ভালো সময়ে তো বটেই, দুঃসময়ে আরও অনেক বেশি)।
পরিবার, সতীর্থ ও কোচদের ধন্যবাদ দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা, ‘আমার পরিবারকে ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য, সুন্দর কিন্তু কঠিন এই যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য। ধন্যবাদ জানাই আমার প্রতিটি কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের, যাদের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে। আমি সাথে করে নিয়ে যাচ্ছি অসাধারণ সব স্মৃতি এবং একসাথে কাটানো অবিস্মরণীয় মুহূর্তগুলো।
ভক্ত-সমর্থকদের প্রতি মেসির বার্তা, ‘আমার সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পারার শান্তি ও গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে এই পথচলা সত্যিই অবিশ্বাস্য ছিল। আমি আপনাদের ভালোবাসি!
জন্মভূমি আর্জেন্টিনার প্রতি প্রগাঢ় ভালোবাসার কথা অকপটে তুলে ধরেছেন তিনি, ‘হে ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories