শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার

হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী এমন যেকোনো নৌযানের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে মার্কিন বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় তিনি এ নির্দেশনা দেন। আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করছে—এমন যেকোনো নৌযান, যত ছোটই হোক না কেন, সেগুলো লক্ষ্য করে গুলি চালিয়ে ধ্বংস করতে হবে। এ বিষয়ে কোনো দ্বিধা করা চলবে না।
তিনি আরও জানান, প্রণালিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণ কার্যক্রম চলছে এবং সেই কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমাদের মাইন অপসারণকারী নৌযানগুলো এই মুহূর্তে প্রণালি পরিষ্কার করছে। আমি নির্দেশ দিচ্ছি, এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং তা তিনগুণ বাড়াতে হবে।’
মাইনের হুমকি এবং দুই নৌবাহিনীর মধ্যকার মুখোমুখি অবস্থানের মধ্যেই এমন বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ চ্যানেলে দুপক্ষের মধ্যে যে কোনো সংঘর্ষ এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটিকে প্রত্যাশার চেয়েও বেশি সময় ধরে বন্ধ রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories