বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

অনলাইন জগতে ব্যবহারকারীদের বিভ্রান্তি ও প্রতারণা ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। বিশেষ করে ওয়েবসাইটে ব্যবহৃত ‘ব্যাক বাটন হাইজ্যাকিং’ নামে পরিচিত একটি কৌশলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
গুগল জানিয়েছে, এই কৌশলের মাধ্যমে কিছু ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্রাউজারের স্বাভাবিক ‘ব্যাক’ বাটন কাজ করতে বাধা দেয়। ফলে ব্যবহারকারী আগের পেজে ফিরতে চাইলে তাকে ভিন্ন বা অচেনা পেজে নিয়ে যাওয়া হয়। এতে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন, বিভ্রান্তিকর কনটেন্ট কিংবা অবাঞ্ছিত লিংকের মুখোমুখি হতে হয় ব্যবহারকারীদের।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এ ধরনের কৌশল ব্যবহারকারীর স্বাভাবিক ব্রাউজিং অভিজ্ঞতাকে ব্যাহত করে এবং নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ওয়েবসাইট পরিচালনাকারীদের ১৫ জুনের মধ্যে তাদের সাইটে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। নির্ধারিত সময়ের পরও কেউ যদি এই কৌশল ব্যবহার করে, তাহলে সেই ওয়েবসাইটের সার্চ র‍্যাঙ্কিং কমিয়ে দেওয়া হতে পারে। এমনকি গুরুতর ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে গুগল।
গুগল আরও সতর্ক করে বলেছে, ব্রাউজারের নেভিগেশন ব্যবস্থায় কোনও ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিশেষ করে এমন কোড বা স্ক্রিপ্ট ব্যবহার থেকে বিরত থাকতে হবে, যা ব্যবহারকারীর অজান্তে ব্রাউজিং হিস্টোরিতে নতুন পেজ যুক্ত করে বা আগের পেজে ফেরার পথ জটিল করে তোলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories