শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫০ বার

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে স্ট্রোক করলে তার শাশুড়ি হাসনেরা বেগম (৬০) মারা যান।
সোমবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও তার প্রবাসফেরত ভাই শামীম মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা চুরি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। চুরির বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আজাদের শাশুড়ি, ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘির বাসিন্দা হাসনেরা বেগম ঘটনাটি শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি স্ট্রোক করলে তার মৃত্যু হয়।
রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শংকুচাইল গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাজাপুর গ্রামের ডা. জাহাঙ্গীর আলমের বাড়িতে এক আত্মীয়ের বৌ-ভাত অনুষ্ঠানে যান। বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
তিনি আরো জানান, তার ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণ চুরি করা হয়েছে।
এ ছাড়া তার প্রবাস ফেরত ভাই মো. শামীম মিয়ার ঘর থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরির খবর শুনেই তার শাশুড়ি হাসনেরা বেগম স্ট্রোক করেন এবং পরে মারা যান।
ঘটনার পর বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন আবুল কালাম আজাদ।
পুলিশ রাজাপুর লিটন ডেকোরেটরের দুই কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন- শংকুচাইল পশ্চিমপাড়ার মৃত সলিম খানের ছেলে মো. আব্দুল্লাহ খান এবং একই এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে মো. রাব্বি।
বিএনপি সভাপতির বাড়িতে চুরির ঘটনার খবর শুনে শাশুড়ি হাসনেরা বেগম মারা গেছেন। স্থানীয় ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories