শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৭ বার

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ৯ দিনব্যাপী পালিত হয়ে শুক্রবার ২৪ জুলাই বিকাল ৫ ঘটিকায় সনাতন যুব সংঘের আয়োজনে উল্টো রথযাত্রা ও শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের অনুষ্ঠানমালা শেষ হয়।
এর আগে গত ১৬ জুলাই বৃহস্পতিবার শুরু হয়েছিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
বিকালে উল্টো রথযাত্রা উপলক্ষে সনাতন যুব সংঘের আয়োজনে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নানা মাঙ্গলীক অনুষ্ঠানের আয়োজন করে, এর মধ্যে ছিল- হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তিও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।এ বৎসর ও এই অনুষ্ঠানটির পুরোহিতও গীতা পাঠ করেন শ্রীশ্রী প্রভুপাদ জয়ন্ত গোস্বামী ময়মনসিংহ । উল্টো রথযাত্রা রাধা গোবিন্দ মন্দির উত্তর খয়রাকুড়ি থেকে শুরু হয়ে রাধা গোবিন্দ মন্দির আকন পাড়া রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।
উল্টো রথযাত্রা শুরুতে উত্তর খয়রাকুড়ি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে সনাতন যুব সংঘের সভাপতি প্রভাকর সরকার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা,হিন্দু কল্যান ষ্টাষ্টের ষ্টাষ্টি মন্টি সরকার, রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি অমলেন্দু সরকার, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন, রাধা গবিন্দ মন্দির আকন পাড়া সম্পাদক রতন পাল পতু, উপদেষ্টা আনন্দ ঘোষ, সুশীল চন্দ্র ভাট, নয়ন সরকার ,গীতা সংঘের ভারপ্রাপ্ত সভাপতি কমল আচার্য, সনাতন যুব সংঘের তাপস সরকার, গনেশ দাস সহ সকল সদস্য ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার ভক্ত উল্টো রথযাত্রায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক সুবির সরকার এ সময় বক্তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা বারবার প্রমাণ করেছে আজকের এই অনুষ্ঠান উজ্জল দৃষ্টান্ত। আমরা চাই এই ঐতিহ্য আমাদের মাঝে যুগ যুগ ধরে বিরাজ করুক।পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের যেকোনো প্রয়োজনে তাদের সহযোগিতার হাত অব্যাহত থাকবে।
সনাতন যুব সংঘের সভাপতি প্রভাকর সরকার ও সাধারণ সম্পাদক সুবির সরকার বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তায়,উপজেলা প্রশাসন, ও সাংবাদিক, সহ সবার সহযোগিতায় হাজারো ভক্তের উপস্থিতিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories