মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিক নিহত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৭ বার

আর্জেন্টিনা ও ইংলেন্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে উত্তরায় বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জসীম উদ্‌দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত ৯টার দিকে জসীম উদ্‌দীন রোডের ইউ-টার্ন মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত সাংবাদিকরা হলেন-সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান ও প্রাণের বাংলাদেশ পত্রিকার রবিউল আলম রাজু। শাকিবুল উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রাজু আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফিরছিলেন তারা। পথে জসীম উদ্‌দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের চাপা দেয় একটি বাস।
গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলছেন, ওই দুজনকে চাপা দেওয়া বাসটিকে শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।
এদিকে বুধবার রাত ৯টার দিকে একই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক নামে এক অটোবাইক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতের ভাতিজা পরশ জানান, ব্যবসার কাজ শেষে আনোয়ারুল হক (৫৫) গাজীপুরের কোনাবাড়ীর বাসায় ফিরছিলেন। জসীম উদ্‌দীন রোডের ইউ-টার্ন মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আনোয়ারুলের শারীরিক অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রাত ৩টার দিকে আনোয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আনোয়ারুল হকের গ্রামের বাড়ি পাবনার সুজানগর থানার ঘোড়াদহ গ্রামে। বাবার নাম আতাহার আলী মন্ডল। আনোয়ারুল গাজীপুরে কোনাবাড়িতে পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories