শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন রেখে পছন্দের ইউজারনেম দিয়ে যোগাযোগের সুযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৪ বার

হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে যোগাযোগ করতে গেলে এতদিন ফোন নম্বর শেয়ার করা ছিল বাধ্যতামূলক। তবে সেই নিয়ম বদলাতে যাচ্ছে। মেটার মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে খুব শিগগিরই যুক্ত হচ্ছে ইউজারনেম সুবিধা। ফলে ব্যবহারকারীরা চাইলে ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সিনেটের প্রতিবেদনে জানা যায় সম্প্রতি মেটা আনুষ্ঠানিকভাবে এই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়ানো এবং ফোন নম্বরের গোপনীয়তা নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য।
গোপনীয়তা বজায়
নতুন আপডেট চালু হলে প্রত্যেক ব্যবহারকারী নিজের জন্য একটি ইউনিক ইউজারনেম নির্বাচন করতে পারবেন। এরপর নতুন কারও সঙ্গে চ্যাট শুরু করা বা কোনো গ্রুপে যুক্ত হওয়ার ক্ষেত্রে ফোন নম্বরের পরিবর্তে সেই ইউজারনেমই পরিচয় হিসেবে ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কার সঙ্গে নিজের ফোন নম্বর শেয়ার করবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি ব্যবহারকারীর হাতেই থাকবে। অর্থাৎ, কেউ প্রথমবার আপনার সঙ্গে যোগাযোগ করলেই আর স্বয়ংক্রিয়ভাবে আপনার নম্বর দেখতে পাবে না।
এই ফিচার চালু হলে বড় গ্রুপ চ্যাটে যুক্ত হওয়া ব্যবহারকারীদের ফোন নম্বরও সবার সামনে দৃশ্যমান হবে না। একই সুবিধা মিলবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রেও। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ঝুঁকিও কমবে।
ইউজারনেম চালু হলেও হোয়াটসঅ্যাপে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো কোনো উন্মুক্ত ইউজারনেম ডিরেক্টরি বা স্বয়ংক্রিয় সাজেশন থাকবে না। অর্থাৎ, কারও সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার সঠিক ইউজারনেম জানতে হবে। ভুল বা অসম্পূর্ণ নাম দিয়ে তাকে খুঁজে পাওয়া যাবে না। ফলে অচেনা ব্যক্তির কাছ থেকে স্প্যাম, বিরক্তিকর বার্তা বা হয়রানির আশঙ্কাও অনেকটা কমে যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী প্রায় ৩০০ কোটির বেশি। তাই অনেকেরই কাঙ্ক্ষিত ইউজারনেম অন্য কেউ আগে নিয়ে নিতে পারেন। এ কারণে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে ইউজারনেম রিজার্ভেশন সুবিধা চালু করবে মেটা। যে দেশে এই সুবিধা চালু হবে, সেখানকার ব্যবহারকারীদের অ্যাপের মধ্যেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয়া হবে।
মেটা জানিয়েছে, কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এই প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে। তারা ফেসবুক বা ইনস্টাগ্রামে যে ইউজারনেম ব্যবহার করছেন, একই নাম হোয়াটসঅ্যাপেও অন্যদের আগে দাবি করার সুযোগ পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories