বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

কে এই তরুণী? এক ছবিতেই ৮ কোটিরও বেশি ভিউ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার
কে এই তরুণী? এক ছবিতেই ৮ কোটিরও বেশি ভিউ

বর্তমান সময়ে ইন্টারনেটেরে মাধ্যমে যে কেউ সহজেই ভাইরাল হতে পারে। অনেক সময় কোনো কারণ ছাড়াই ভাইরাল হতে দেখা যায় কিছু বিষয় বা মানুষকে। এবার এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে নিয়ে। যিনি অনলাইনে পরিচিত ‘সাও’ (SAO) নামে।
এ তরুণীকে অনেকেই এখন ‘স্যালারিওমেন’ হিসেবে চেনেন। সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যেটি কিনা ৭৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। সেই ছবি ঘিরে তৈরি হয়েছে মিম, মুগ্ধতা, এমনকি অদুদ্ভুত তুলনাও- যেমন মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গেও।
স্যবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের অনেকেই এরইমধ্যে সেই ছবিটি দেখেছেন। ধূসর রঙের আঁটসাঁট স্যুট ও সাদা জামা পরে দুই হাতে ল্যাপটপ নিয়ে আছেন সাওরি। হালকাভাবে গাল ফোলানো এবং চোখে লাজুক এক অভিব্যক্তি। মাথার চুল পেছনে হালকা করে বাঁধা, কপালে সামনে ছাঁটা চুল।
গত ২৫ জুলাই এ ছবিটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এর ক্যাপশনে মাত্র একটি শব্দ লিখেছিলেন সাওরি। ক্যাপশন ছিল ‘গুড মর্নিং’। আর সেই ছবিটি এরইমধ্যে ভিউ হয়েছে ৭৮ লাখ ৪০ হাজারের বেশিবার। আর লাইক পড়েছে ২ লাখ ৪৮ হাজার এবং কমেন্ট এসেছে ১৮ হাজারেরও বেশি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন সাওরি আরাকি। বর্তমানে জাপানে একটি অফিসে কাজ করছেন তিনি। পাশাপাশি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও কাজ করেন। তিনি আগে জে-পপ গার্ল গ্রুপ ‘টোকিও গার্লস ব্রাভো’র সদস্য ছিলেন। গ্রুপটিতে ‘আরাকি সাওরি’ নামে পরিবেশনা করতেন এ তরুণী।
১৯৯৬ সালের ১৩ মে জাপানের নাগাসিক শহরে জন্মগ্রহণ করেন সাওরি। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। আর সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে নেটিজেনদের সঙ্গে যোগাযোগে সক্রিয় হয়েছেন সাওরি। এরইমধ্যে ইনস্টাগ্রামে ২ লাখ ২৪ হাজার অনুসারী হয়েছে। তার মার্জিত চেহারা, পরিশীলিত ভঙ্গিমা ও বিনীয় কিন্তু অদ্ভুত ব্যক্তিত্ব মন ছুঁয়ে গেছে বিশ্ববাসীর।
সাওরি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন, ভাইরাল হওয়া ছবিটি মূলত একটি করপোরেট ফটোশুটের ছিল। আর বিশ্বজুড়ে এভাবে পরিচিতি লাভ করার পর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ঘোষণাও দিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories