শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

ইসরায়েলিদের পালানোর দাবিতে ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬১ বার

চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভিডিওটি ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে পালানোর দৃশ্য দাবি করে শেয়ার করা হলেও, প্রকৃতপক্ষে সেটি নেপালের ডোল্পা জেলার একটি ঔষধি ছত্রাক সংগ্রহের দৃশ্য। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রকৃত সত্য।
ভাইরাল ভিডিওটি মূলত নেপালের ডোল্পা জেলার ‘রূপপাতন’ নামক একটি দুর্গম পাহাড়ি অঞ্চলের দৃশ্য, যেখানে স্থানীয়রা প্রতি বছর মে-জুন মাসে ‘ইয়ারসাগুম্বা’ নামের একটি দামি ঔষধি ছত্রাক সংগ্রহ করতে যান।
ভিডিওটি প্রথম দেখা যায় Nedoyatrisoch2.0 নামের একটি ইউটিউব চ্যানেলে ১৭ জুন পোস্ট হওয়া একটি শর্টসে। একই চ্যানেলে ১ জুন তারিখে প্রকাশিত আরেকটি ভিডিওতেও ওই এলাকা এবং ঘটনার ভিন্ন ভিন্ন ফুটেজ দেখা যায়। ভিডিওর বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ আছে, এটি ইয়ারসাগুম্বা সংগ্রহের দৃশ্য এবং এটি ধারণ করা হয়েছে ডোল্পার রূপপাতন এলাকায়।
চ্যানেলটির নাম অনুসন্ধান করতে গিয়ে পাওয়া যায় মূল ‘Nedo Yatri’ চ্যানেল, যার নির্মাতা নিজেকে ডোল্পা জেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। তার অন্যান্য ভিডিওতেও দেখা যায়, প্রতি বছর ওই অঞ্চলে কিশোর-কিশোরীসহ পরিবার পরিজন নিয়ে মানুষ ছত্রাক সংগ্রহে পাহাড়ে পাড়ি জমায়।
এই ‘ইয়ারসাগুম্বা’ ছত্রাকটি একটি বিশেষ ধরনের প্রাকৃতিক সম্পদ, যা কিছু নির্দিষ্ট পতঙ্গের লার্ভার মধ্যে জন্ম নেয়। চীনে এবং বিশ্বের বিভিন্ন দেশে এটি উচ্চমূল্যে বিক্রি হয়, কারণ এতে অনেক ঔষধি গুণাগুণ আছে বলে বিশ্বাস করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওটি কোনোভাবেই ইসরায়েলিদের দেশত্যাগের দৃশ্য নয়। এটি একটি পাহাড়ি অঞ্চলের বার্ষিক ছত্রাক সংগ্রহ অভিযানের স্বাভাবিক ও পরিচিত চিত্র। বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রচারিত ভিডিওটি ভুয়া এবং প্রেক্ষাপটবিহীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories