শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

ফেসবুকের ‘ভুয়া’ অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা: প্রেস উইং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪২ বার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ধরনের প্রচারণা মূলত অন্তর্বর্তী সরকারবিরোধী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগপন্থি অপতৎপরতার অংশ।
প্রেস উইং জানায়, ভুয়া এই অ্যাকাউন্টটি গত বছরের ২৪ নভেম্বর তৈরি করা হয় এবং এটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। এতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র সচিব রীম আল-হাশিমির চুরি হওয়া ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া পরিচয় তৈরি করা হয়েছে, যাতে দেখা যায় তিনি একজন আন্তর্জাতিক নারী নেতা যিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন।
মাত্র সাত মাসে অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। প্রোফাইলের ছবি, ভিডিও ও বিবরণ দেখে অনেক সাধারণ ব্যবহারকারী বিভ্রান্ত হতে পারেন যে এটি কোনো প্রভাবশালী আন্তর্জাতিক ব্যক্তিত্বের অ্যাকাউন্ট।
ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করলো জাতিসংঘ
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প
জাতির উদ্দেশ্যে ভাষণে দুই লক্ষ্যের কথা জানালেন নেতানিয়াহু
ইরানের ওপর ইসরায়েলের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ: পিয়ংইয়ং
বিভিন্ন পোস্টে এই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, সুইজারল্যান্ডের আদালত রূপপুর পারমাণবিক প্রকল্পে অর্থ আত্মসাতের মামলায় শেখ হাসিনাসহ ৩৩৪ জনকে ক্ষমা করে দিয়েছে, রাশিয়া ও অস্ট্রেলিয়ার আদালতও একই রায় দিয়েছে, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আয়ারল্যান্ড বাংলাদেশ সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেছে। এমনকি জি-সেভেন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিও করা হয়েছে।
প্রেস উইং এসব দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া’ বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, সুইজারল্যান্ড, রাশিয়া বা অস্ট্রেলিয়ার কোনো আদালতে রূপপুর প্রকল্প নিয়ে কোনো মামলা হয়নি। ইউরোপিয়ান ইউনিয়ন বা ভারত নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়নি কিংবা এমন কিছু বিবেচনায় নেয়নি। একইভাবে, আয়ারল্যান্ডও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেনি।
এছাড়া, অনুসন্ধানে জানা গেছে, গত ১ থেকে ১৫ জুন পর্যন্ত অ্যাকাউন্টটির ১০৩টি পোস্টের মধ্যে ৮৩টিতে রীম আল-হাশিমির ছবি ব্যবহার করা হয়েছে, ১৮টিতে শেখ হাসিনার প্রশংসা এবং বাকি ছয়টিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রেস উইং-এর বক্তব্য অনুযায়ী, এই ধরনের ভুয়া তথ্য আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ফেসবুক গ্রুপে শেয়ার করার পর তা এক্স (সাবেক টুইটার), ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো একাধি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ ব্যবহারকারীদের সচেতন থাকা জরুরি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories