বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

গ্রাহকের তথ্য এআইকে দিচ্ছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার

বিশ্বসেরা প্রযুক্তি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স—এআই কাজে লাগিয়ে পরিষেবা আরও উন্নত করার চিন্তা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্ব যখন বুঁদ হয়ে আছে তখন এর নেতিবাচক দিকও সামনে আসছে।
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট নাকি গ্রাহকদের তথ্য ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দিচ্ছে! সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।
মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন- যার অন্তর্ভুক্ত ওয়ার্ড ও এক্সেল, সেই তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে শিক্ষিত করতে।
সম্প্রতি সোশাল মিডিয়া ইউজাররা উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচারটি নিয়ে।
দাবি করা হয়েছে, সম্ভবত ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে প্রশিক্ষিত করতে। কিন্তু এই ধরনের সমস্ত দাবি নস্যাৎ করে দিচ্ছে মাইক্রোসফট।
তারা বলছে ভুল বোঝাবুঝির সৃষ্টিই হয়েছে ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচারটি নিয়ে। কিন্তু এই ফিচার ইউজারদের তথ্য নিচ্ছে না। বরং অনলাইন ইমেজ সার্চ অথবা ইন্টারনেটে লভ্য তথ্যই তারা কাজে লাগাচ্ছে বলে দাবি করা হয়।
আগে কেন জানায়নি মাইক্রোসফট?
২০২৪ সালের ২১ অক্টোবরে প্রকাশিত মাইক্রোসফটের এক ‘লার্নিং ডকুমেন্ট’ থেকেই এই বিষয়ে ভুল বোঝাবুঝির সূচনা। বলা হয়েছিল, নানা সূত্র থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগালেও সেখানে বাদ রাখা হয়েছে ট্রেনিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস তথা এলএলএমকে।
রয়টার্সকে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, এই দাবি একেবারেই অসত্য। মাইক্রোসফট ক্রেতাদের তথ্য ব্যবহার করে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories