বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ড্রাফটস ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে এবার নিয়ে এলো ড্রাফটস ফিচার।
নতুন এ ফিচারে খসড়া বার্তা লেখার ফিচার যুক্ত হয়েছে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই ফিচারটি আগে থেকেই চালু থাকলেও প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। মূলত এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ করতে পারবেন। এর ফলে অসমাপ্ত মেসেজ আর হারিয়ে যাবে না।
কেননা ই-মেইলের মতোই তা ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে।
অনেক সময়ই এমন হয় কোনো মেসেজ টাইপ করার পর হয়তো তা আর পাঠানো হয় না। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ড্রাফট হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই ব্যবহারকারী ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলোকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।
এ ছাড়াও বিভিন্ন মানুষের সাথে কথোপকথন ট্র্যাক করতে বা আলাদাভাবে দেখার জন্য কাস্টম লিস্ট তৈরির ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। সেই সঙ্গে চালু হয়েছে নতুন এক প্রোগ্রাম যা ব্যবহারকারীদের যেকোনো ডিভাইস থেকে কন্টাক্ট যোগ করার সুযোগ করে দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories