মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

তিন বিভাগে বৃষ্টি হতে পারে, তাপপ্রবাহও থাকবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার

দেশজুড়ে বৃষ্টির পরিমাণ কমে এসেছে দুই দিন ধরে। তবে বৃহস্পতিবার তিন বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও দেশের বিভিন্ন প্রান্তে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমার সম্ভাবনা তেমন নেই, বলছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেওয়া বিজ্ঞপ্তিতে দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। বুধবার সন্ধ্যা ছয়টায় দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এসব স্টেশনের মধ্যে মাত্র একটিতে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পরিমাণ এক মিলিমিটার, চট্টগ্রামে। আগের ২৪ ঘণ্টায় পাঁচটি স্টেশনে বৃষ্টি হয়েছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
টানা প্রায় সাত দিন প্রচণ্ড গরমের পর ১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়। এ সময় সাগরে গভীর নিম্নচাপের প্রভাবেই এ বৃষ্টি হয় দেশজুড়ে। তবে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। এসব এলাকার কোথাও কোথাও বন্যাও দেখা দেয় সাময়িকভাবে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। অবশ্য মঙ্গলবার এ সংকেত নামিয়ে নেওয়া হয়।
তবে গত সোমবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। আজ টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আগামীকালও বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে বুধবারের চেয়ে বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং উত্তরাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে রোববারের দিকে। তবে তা এখনো নিশ্চিত নয়। এখনকার আবহাওয়ার যেমন গতিপ্রকৃতি, তাতে দ্রুতই লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আবার শুধু লঘুচাপ হয়েই তা শেষ হয়ে যেতে পারে। লঘুচাপ সৃষ্টির বিষয়টি তাই এখনো নিশ্চিত নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories