শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

গরম নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার

চৈত্র শেষের এই সময়ে প্রকৃতিতে যেন আগুনের হলকা। একদিকে বাড়ছে রোদের তীব্রতা, অন্যদিকে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির ছিটেফোঁটা থাকলেও কমছে না ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা আরও বাড়বে এবং পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ৫ এপ্রিল নাগাদ ঢাকাসহ কয়েক বিভাগে শিলাবৃষ্টিরও আভাস রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন চিত্র উঠে এসেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশের পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে মৃদু তাপপ্রবাহ। তবে আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশ শুষ্কই থাকবে।
আগামী কয়েক দিনের পূর্বাভাস বিশ্লেষণে দেখা গেছে— ৩ ও ৪ এপ্রিল এই দুই দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে তা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে।
রোববার (৫ এপ্রিল) আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা তাপমাত্রাকে কিছুটা কমিয়ে আনতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories