বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী-সমর্থক সিপিএমে যোগ দিয়েছেন। সিপিএম আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বাম দলে যোগ দেন।
যোগদানকারী কর্মী-সমর্থক এবং স্থানীয় সিপিএম নেতাদের দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগে হতাশ হয়েই তারা দল ছেড়েছেন। তাদের ভাষ্য, দলীয় বিভক্তি ও নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সাধারণ কর্মীরা উপেক্ষিত হচ্ছিলেন। এ পরিস্থিতিতে তারা সিপিএমের আদর্শের প্রতি আস্থা রেখে বাম শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে সিপিএম নেতা ও রাজারহাট-নিউ টাউন বিধানসভার প্রার্থী সপ্তর্ষি দেব বলেন, “তৃণমূল বিরোধী দলের কোনো ভূমিকাই পালন করছে না। মানুষ তাই লড়াইয়ের প্রতীক হিসেবে বামপন্থাকেই বেছে নিচ্ছেন।” একই সঙ্গে তিনি তৃণমূলের অভ্যন্তরীণ বিভক্তি নিয়েও কটাক্ষ করেন।
সদ্য সিপিএমে যোগ দেওয়া মণিরুল মোল্লা বলেন, “এতদিন যে দলে ছিলাম, সেখানে কোনো সম্মান পাইনি। এখানে এসে সেই সম্মান পেয়েছি।
অন্যদিকে, সিপিএম নেতা রাজু আহমেদ বলেন, “তৃণমূলের অত্যাচার ও ভয়ের পরিবেশের কারণে অনেকেই দল ছেড়েছিলেন। এখন পরিস্থিতি বদলেছে। মানুষ আবার বামপন্থার প্রতি আস্থা রাখছেন।” তিনি দাবি করেন, শুধু মিনাখাঁ নয়, রাজ্যের বিভিন্ন এলাকায়ও কৃষক, শ্রমিক, ছাত্র ও যুব সংগঠনের মাধ্যমে নতুন কর্মীরা সিপিএমে যোগ দিচ্ছেন।
তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories