শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানে নজরদারি অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে অতিরিক্ত দাম নেয়া, ভেজাল খাদ্য রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো প্রমাণিত অনিয়ম ধরা পরায় পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
জরিমানাকৃত খাবারের দোকানগুলো হলো- মনিরের দোকান ২ হাজার টাকা, রকির দোকান ২ হাজার টাকা, সুরুজের দোকান ৫ হাজার টাকা, বাবুর দোকান ৩ হাজার টাকা এবং গ্রীন ক্যাফে ২০ হাজার টাকা। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাকসু, সংশ্লিষ্ট সংস্থা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেছে, সেখানে জরিমানা ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, স্বাস্থ্যসম্মতভাবে খাবার উৎপাদন ও পরিবেশন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ফজলে এলাহি, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সহকারী প্রক্টর ড. মোঃ নাসির উদ্দিন, ড. মোহা. বেলাল হোসাইন, ড. মো. জহুরুল ইসলাম, রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, কার্যনির্বাহী সদস্য, ইমজিয়াউল হক কামালি, এ বি এম খালিদ এবং সিওয়াইবি রাবি শাখার সভাপতি সাদমান প্যারিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories