শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার

বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো এ দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এ দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি।
তিনি বলেন, গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও বিভ্রান্তির কাজ শুরু করেছে। দু’দিন আগেও ময়মনসিংহের একটি জেলায় ব্যক্তিগত, পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তির সৃষ্টি করা হয়েছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ’৮৬ সালের নির্বাচনেও আমরা দেখেছি তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ’৯৬ সালেও স্বৈরাচারের সঙ্গে গিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। ২০০৮ সালেও ওয়ান-ইলাভেনের সঙ্গে যোগ দিয়ে তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তা আমরা দেখেছি।
তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপিকে ম্যানডেট দিয়েছে। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি, সেই প্রত্যেকটি প্রতিশ্রুতিই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এ সময় বগুড়া-সিরাজগঞ্জ রুটে রেললাইনের কাজ শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories